রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতির ভাইয়ের ইন্তেকাল

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম আল ফারুকের ছোট ভাই গোলাম রসুল (৩৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। সোমবার (২৮ মার্চ) ভোর রাতে তিনি ইন্তেকাল করেন।

আশাশুনি গ্রামের অবসর প্রাপ্ত পাউবো কর্মকর্তা গোলাম মোস্তফা মোল্যার ছোট ছেলে গোলাম রসুল রবিবার রাতে প্রতিদিনের ন্যায় ঘরে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে তিনি ঘুম থেকে না ওঠায় ডাকাডাকির এক পর্যায়ে সাড়া না পেয়ে দ্রুত আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে শেষ রাতে তিনি ষ্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। এদিন বাদ জোহর মাদার দীঘি পুকুর চত্বরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন হাফেজ আবুল হাসান। দোয়া পরিচালনা করেন প্রভাষক মোঃ বাকী বিল্লাহ। নামাজে জানাযার পূর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, স ম সেলিম রেজা সেলিম, স ম হেদায়েতুল ইসলাম, ঢালী মোঃ সামছুল আলম, আবু হেনা মোস্তফা কামাল, ড. আবুল হাসান, হুমায়ুন কবির সুমন, আবুল কালাম আজাদ বুলবুল, রাশেদ সরোয়ার শেলী, তুহিন গাজী, মরহুমের বড় ভাই জি এম আল ফারুক, প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিব, সেক্রেটারী এস কে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আলী নেওয়াজ, আকাশ হোসেন, নূর আলম, গোলাম মোস্তফা, মইনুল ইসলাম, ফয়জুল কবির, শেখ আরাফাত, বাহবুল হাসনাইন, আলা উদ্দিন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!