শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

কালিগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করলেন ইউএনও খন্দকার রবিউল ইসলাম

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ট্রাক সেল এর মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সারাদেশে এক কোটি পরিবারের মাঝে একযোগে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রয়ের মধ্যমে অত্র উপজেলার কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

রবিবার (২০ মার্চ) সকাল ১০ টায় নলতা ইউপির জনপ্রিয় চেয়ারম্যান আজিজুর রহমান এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবির ডিলারদের মাধ্যমে সুফলভোগী ক্রেতা সাধারণের মাঝে পণ্য তুলে দিয়ে উদ্বোধন করাকালে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন টিসিবির ডিলারের থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৬৫ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায়, পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। সরকারের নির্দিষ্ট নীতিমালার নিয়মের বাহিরে কাহারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে সংশ্লীষ্ট ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। পণ্য বিক্রয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নলতা ইউপির সচিব কামরুল ইসলাসহ পরিষদবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!