শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

প্রবাসীর স্ত্রী-সন্তানকে নিয়ে কলারোয়ায় কলেজ ছাত্রের লাপাত্তা!

আরিফ মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৫৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও তার পুত্র সন্তানকে নিয়ে কলেজ ছাত্রের লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে।

ওই যুবকের নাম সাজ্জাদ হোসেন শাওন (১৮)। সে বোয়ালিয়া গ্রামের আশরাফ আলীর পুত্র ও সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র। আর মহিলার নাম ময়না খাতুন (৩৫)। তিনি একই এলাকার মালয়েশিয়া প্রবাসী কুতুবউদ্দিনের স্ত্রী। তার সাথে থাকা পুত্র সন্তানের নাম প্রান্ত (০৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আকবর আলীর পুত্র মালয়েশিয়া প্রবাসী কুতুবউদ্দিন বিদেশে থাকার সুবাদে তার স্ত্রী ও চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের ইদ্রিস আলীর কন্যা ময়না খাতুনের বসত বাড়িতে অবাধ আসা যাওয়ার সুবাদে একই এলাকার আশরাফ আলীর পুত্র সাজ্জাদ হোসেন শাওনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এটা নিয়ে লুকোচুরির একপর্যায়ে গত শুক্রবার (২১ আগস্ট) সকালে কাউকে কিছু না জানিয়ে পুত্র প্রান্তকে নিয়ে উধাও হয় ওই গৃহবধূ ময়না ও ছাত্র শাওন।

এ ব্যাপারে জানতে চাইলে গৃহবধূর শাশুড়ি মনোয়ারা খাতুন বলেন, প্রথমে আমরা এতো কিছু বুঝতে পারিনি। পরে বিষয়টি জানতে পেরে আমাদের বৌমাকে সতর্ক করলে সে আমাদের পরিবারের সদস্যদের প্রতি দূর্ব্যবহার করতে শুরু করে।

একপর্যায়ে আমাদের নানা ধরণের ভয়ভীতি দেখায় যাতে আমরা তার কাজে বাধা দিতে না পারি। এর একদিন পার না হতেই শাওন আমাদের বৌমা ও পোতা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। আমরা তাদের ফেরত চাই। সোমবার পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাদের সন্ধান মেলেনি।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্র শাওনের পিতা আশরাফ আলী বলেন, এমন কিছু আমরা আগে বুঝতে পারিনি। তাহলে অবশ্যই ছেলেকে শাসন করতাম।

সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল বলেন, ‘শুনলাম যে নিয়ে চলে গেছে।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, ‘বিষয়টি নৈতিকতার প্রশ্ন। তবে অভিযোগ পেলে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!