বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন  সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

উপকূলীয় এলাকার মানুষ রক্ষার দাবীতে গণস্বাক্ষর শুরু করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৮৩ বার পড়া হয়েছে

প্রাকৃতিক দুর্যোগ, নদীর বেড়িবাঁধ ভাঙন ও জলাবদ্ধতা কবলিত সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকার মানুষ রক্ষার দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

২৪ আগস্ট সোমবার বেলা ১টার সময় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি চত্বরে নিজে স্বাক্ষর করে কর্মসূচি উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম, এড. এম শাহ আলম ও নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ।

বক্তরা ঘূর্ণিঝড় আম্পান ও সাম্প্রতিক আমাবশ্যার জোয়ারের পানির প্রবল চাপে বিভিন্নস্থানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট বিপর্যয়কর অবস্থা থেকে মানুষকে রক্ষা করার দাবী জানান।

বক্তারা আরো বলেন, ঘূর্ণিঝড় আয়লার ক্ষত কাটিয়ে উঠার পূর্বেই আবার আম্পান এই অঞ্চলকে লন্ডভন্ড করেছে। ক্ষতিগ্রস্ত মানুষ ঘরে ফেরার আগেই আবার নদীতে প্রবল জোয়ারে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। প্রকৃতির সাথে লড়াই করেই মানুষ বেঁচে থাকছে।

তারপরও আম্পানের পর বেড়িবাঁধ মেরামতে সরকারী বরাদ্দের টাকা যথা সময়ে সঠিকভাবে ব্যবহার না করায় আর একটি বড়ধরণের দুর্যোগে পড়েছে এই এলাকার মানুষ।

বক্তারা আরো বলেন, মুষ্টিমেয় ঘের মালিক এবং অন্যান্য বিভিন্ন কারণে পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হওয়ায় জেলার হাজার হাজার মানুষ দীর্ঘ সময় ধরে পানির মধ্যে বসবাস করলেও কর্তৃপক্ষ তা নিরসনের কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এরফলে এই অঞ্চলে মানুষের বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়ছে। বক্তারা জরুরিভাবে মানুষের যান-মাল ও সম্পদ বাঁচাতে সরকারের প্রতি দাবী জানান।

গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন, এড. সৈয়দ ইফতেখার আলী, এড. মোস্তফা নুরুল আলম, এড. ওসমান গনি, সুধাংশু শেখর সরকার, এড. শেখ আজাদ হোসেন বেলাল, ওবায়দুস সুলতান বাবলু, নিত্যানন্দ সরকার, এড. মুনির উদ্দিন, আলী নুর খান বাবলু, শেখ সিদ্দিকুর রহমান, সুরেশ পান্ডে, এড. খগেন্দ্র নাথ ঘোষ, এটিএম রইফ উদ্দিন, এড. আল মাহামুদ পলাশ, অধ্যাপক তপন কুমার শীল, জহুরুল কবির, এড. প্রবীর মুখার্জী প্রমুখ। কর্মসূচির প্রথম দিনে শতাধিক আইনজীবী গণস্বাক্ষর ফর্মে স্বাক্ষর করেন।

এড. কাজী আব্দুল্লাহ আল হাবিবের সুস্থ্যতা কামনা: সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব অসুস্থ্য অবস্থায় খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনা করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!