বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি!

বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশনের বোর্ড অব ডাইরেক্টরসের সেক্রেটারি মো.নজরুল ইসলাম আর নেই

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩০২ বার পড়া হয়েছে

সাবেক বস্ত্র মন্ত্রী মুনসুর আহমেদ’র এপিএস, বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন এর বোর্ড অব ডাইরেক্টরসের সেক্রেটারি, লিগ্যাল এডভাইসার ও জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম আর নেই।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বগুড়া সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার স্থায়ী বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামে। তিনি ঢাকাতে স্থায়ীভাবে বসবাস করতেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন এর বোর্ড অব ডাইরেক্টরসের সেক্রেটারি, লিগ্যাল এডভাইসার ও জেনারেল ম্যানেজার হিসাবে অবসর গ্রহণ করেন। তিনি সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস্ দ্রুততম সময়ে প্রতিষ্ঠার জন্য অনেক ভূমিকা রেখেছিলেন। সবার প্রিয় মো. নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা জনসমিতির কার্যকরী পরিষদের বিভিন্ন পদে দীর্ঘদিন সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। সবার প্রিয় মানুষটি সকলকে কাঁদিয়ে শুক্রবার না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার ২২ আগস্ট তার নিজস্ব অর্থায়ণে প্রতিষ্ঠিত কাশেমপুরে মসজিদের কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!