রঘুনাথ খাঁ, জ্যেষ্ঠ প্রতিবেদক:
সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে স্বামীর অন্তরঙ্গ মুহুর্তের ধারণকৃত ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বহুল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আব্দুল্লাহ আল মামুনের জামিন আবেদন না’মঞ্জুর করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর ‘২৬) সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল উভয়পক্ষের শুনানী শেষে এ আদেশ দেন।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন (২৬) দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের ও চণ্ডিপুর প্রি ক্যাডেট স্কুলের পরিাচলক করিমউল্লাহ মাষ্টারের ছেলে এবং মাদক ও নারী কেলেঙ্কারীতে চাকুরিচ্যুত হওয়া বাংলাদেশ নৌবাাহিনীর সাবেক সদস্য।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হাসান জানান, গত পর্ণোগ্রাফি আইনে দেবহাটার নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলীর পহেলা নভেম্বর দায়েরকৃত সদর থানার একটি মামলায় গত বুধবার দেবহাটার কনটেন্ট ক্রিয়েটার আব্দুল্লাহ আল মামুনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত ল্যাপটপ থেকে ২০০০ জিবি’র একটি হার্ডডিক্স উদ্ধার করা হয়। এ মামলায় তার পক্ষের আইনজীবী এবিএম আনিছুজ্জামান সোমবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন উপপরিদর্শক (সিএসআই) মাজাহারুল ইসলাম। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক তার জামিন আবেদন খারিজ করে দেন। বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কামিনীবসু গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে আলমগীর হোসেন ওরফে সাহেব আলী সাত মাস আগে পারিবারিক কারণে স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে (মৌসুমী) তালাক দেন। তালাকপ্রাপ্ত ওই নারী মাঝ সখীপুর গ্রামের দাউদ গাজীর ছেলে ও সখীপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোঃ জিসান বাবুল (২৮) ও একই উপজেলার চণ্ডিপুর গ্রামের করিমুল্লাহ মাষ্টারের ছেলে আব্দুল্লাহ আল মামুনের পরিচয় ও যোগাযোগ হয়।
দাম্পত্যজীবনের অন্তরঙ্গ মুহুর্তে গোপনে ধারণ করা নগ্ন ভিডিও সাহেব আলীর তালাকপ্রাপ্ত স্ত্রী জান্নাতুল ফেরদৌস এর কাছ থেকে সংগ্রহ করে জিসান বাবুল, আব্দুল্লাহ আল মামুনসহ কয়েকজন। ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ওই নগ্ন ছবি মোবাইল থেকে দেখিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাহেব আলীর কাছে কয়েক দফায় চাঁদা দাবি করে জিসান ও মামুন। একপর্যায়ে ভিডিও ডিলেট করতে এক লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে আলমগীর হোসেন গত পহেলা নভেম্বর বাদি হয়ে জিসান বাবুল, আব্দুল্লাহ আল মামুন ও জান্নাতুল ফেরদৌস মৌসুমীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিন জনের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে সদর থানায় মামলা করেন।










