রঘুনাথ খাঁ, জ্যেষ্ঠ প্রতিবেদক:
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাতক্ষীরা শাখার সকল কমিটি বাতিল করা হয়েছে। বাজুস স্ট্যাণ্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটারিং এর গত ৮ নভেম্বর অনুষ্ঠিত সভায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুস এর সহসভাপতি ও বাজুস স্ট্যাণ্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটারিং কমিটির চেয়ারম্যান আজাদ আহম্মেদ স্বাক্ষরিত ৯ নভেম্বরের এক চিঠিতে বাজুস এর সাতক্ষীরা জেলা শাখার সকল কমিটি বাতিল করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বাজুস স্ট্যাণ্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটারিং এর সদস্য রফিকুল ইসলাম চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।







