গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক:
খুলনার ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও গাঁজাগাছ সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার একটি সূত্র জানায়, বৃহস্পতিবার (০৫ নভেম্বর ) বিকেল ৪টার দিকে উপজেলার মিকশিমিল (হাসানপুর) থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সূত্রে প্রকাশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, খুলনার মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক কাজী হাবিবুর রহমান ও এএসআই আব্দুল হালিমের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার মিকশিমিল (হাসানপুর) এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত সোহরাব হোসেন গাজীর ছেলে আবু সুফিয়ান গাজী (৪২) কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে আভিযানিক দল। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, খুলনার পরিদর্শক কাজী হাবিবুর রহমান (সার্কেল-খ অঞ্চল) বাদি হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
অপর দিকে ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে উপজেলার আরশনগর গ্রাম থেকে তিনটি গাঁজাগাছ সহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নুর আলম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে এই অভিযান চালায়। আভিযানিক দল আরশনগর গ্রামের মৃত করিম বক্স সরদারের ছেলে হাসেম আলী সরদার (৫৫) এর পানের বরজ থেকে ১৮ ফুট, ১৫ ফুট ও ১২ ফুট লম্বা তিনটি গাঁজাগাছ উদ্ধার করে। গাছ তিনটির ওজন ৪ কেজি বলে জানায় পুলিশ। এঘটনায় হাসেম আলী সরদার (৫৫) কে আটক করা হয়েছে। এব্যাপারে এসআই নুর আলম বাদি হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।





