শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

নতুন করে সাতক্ষীরায় করোনা উপসর্গে এক নারীসহ ৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৪

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮১৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো মোট ৯১ জন। এদিকে, গত ২৪ ঘন্টায় ১৪৬ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়ছন ২৪ জন। যা শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ।

ভাইরাসটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তারা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দহাখোলা গ্রামের নবাব আলীর স্ত্রী সফুরা খাতুন (৩০), খুলনা জেলার পাইকগাছা উপজেলার হাউলিয়া গ্রামের মাকফিতুর রহমানের ছেলে মশিয়ার রহমান (৬০), সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মজিবর রহমান (৭৮), শ্যামনগর উপজেলার কাশিমারী গ্রামের মৃত তছির উদ্দীন গাজীর ছেলে নুরমোহাম্মদ (৬৫) ও আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের আবুল কালামের ছেলে ইয়াসিন (১৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়ত জানান, জেলায় বর্তমান ৫৭১ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৫৮ জন বাড়িতে ও বাকী ১৩ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক পরার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!