শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় করোনা উপসর্গে এক নারীসহ ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮ জন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে

সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারা মারা যান। এদিকে, গত ২৪ ঘন্টায় ১৩১ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। যা শনাক্তর হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।

ভাইরাসটির উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের ইছাহাক গাজীর পুত্র নুর ইসলাম, একই উপজেলার কামারবায়সা গ্রামের হামজের সরদারের পুত্র নিজাম উদ্দীন, একই উপজেলার আলীপুর গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী ফাতেমা খাতুন ও কালিগঞ্জ উপজেলার পূর্বনারায়নপুর গ্রামের মৃত কানাই লালের পুত্র সাধন কুমার।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮১২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো মোট ৮৯ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়ত জানান, জেলায় বর্তমান ৫৯৮ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৭৯ জন বাড়িতে ও বাকী ১৯ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক পরার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!