মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫২ দশমিক ৮৪ শতাংশ

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ১২৩ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। যা শনাক্তের হার ৫২ দশমিক ৮৪ শতাংশ। জেলায় বর্তমান ৩৫৭ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্য ৩৪৯ জন বাড়িতে ও বাকী ৮ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারা মারা যান।

মৃতরা হলেন, আশাশুনি উপজেলার নাছিমাবাদ গ্রামের মৃত বাবার উদ্দীনের পুত্র আব্দুল গফুর (৬০) ও সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের আছাদুলের স্ত্রী লাইলী খাতুন (৩০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৯৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন। এদিকে, সাতক্ষীরার প্রায় প্রতিটি ঘরে ঘরে দেখা দিয়েছে সর্দি, কাশি ও জ্বর। অধিকাংশ মানুষ কোন পরীক্ষা ছাড়াই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়ত করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!