রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘ ক্লাব জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘ ক্লাবঊ জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘের সভাপতি ও অত্র এলাকার আব্দুল গফুর গাজীর ছেলে আব্দুস সালাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উজিরপুর গ্রামের মোঃ আব্দুল গনি গাইন এর ছেলে মোস্তাফিজুর রহমান, আব্দুর রহিম মিস্ত্রীর ছেলে আলাউদ্দীন মিস্ত্রী পরস্পর একদলীয়, পরসস্পদ লোভী, আইন অমান্যকারী, সমস্বার্থে বিশিষ্ট ব্যক্তিবর্গ হইতেছে। মোস্তাফিজুর রহমান চাম্পাফুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জামায়তের ওয়ার্ড সভাপতি। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আমি সভাপতি সহ উজিরপুর প্রগতি সংঘ ক্লাবের বেশ কিছু সদস্য উক্ত জামায়ত নেতা মোস্তাফিজুর রহমানর প্রতিদ্বন্দ্বী এবং পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী এবং চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল বিশ্বাসের পক্ষে সমর্থন করায় মোস্তাফিজুর আমার প্রতি শত্রুতা করে আসছিল। নির্বাচনে জয়লাভ করার পর হইতে জোরপূর্বক উজিরপুর প্রগতি সংঘ ক্লাব দখল করার জন্য পায়তারা করিয়া আসিতেছিল। তারই ধারাবাহিকতায় মোস্তাফিজ গং তাহাদের সমর্থিত জামায়ত শিবির ক্যাডার সহ লোকজন নিয়ে বিগত ইং ৩০ নভেম্বর ২০২১ তারিখে বিকাল অনুমান ৫ ঘটিকার সময় ক্লাবের তালা ভাঙ্গিয়া নতুন ভাবে তালা বদ্ধ করিয়া জবর দখল করে এবং ক্লাবের সভাপতি হিসেবে আমি সহ সদস্যরা তাদের কাজে বাধা দিতে গেলে আমাদেরকে মারিয়া হাত পা ভাঙ্গিয়া দিবে, খুন জখমসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী দিচ্ছে। এ সময় আব্দুর রশিদ, ইমরান হোসেন তপু, বাবুল হাসান, ইয়াছিন আলী উপস্থিত ছিলেন। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানাইয়া মিমাংসার চেষ্টায় ব্যর্থ হয় কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করিলে থানা পুলিশ বিষয়টি তদন্ত করিয়া ইনচার্জের আদেশনুযায়ী ক্লাবের চাবি থানায় নিয়ে যায়। পরবর্তীতে সেই জামায়ত শিবিরের নেত্রীত্ব গত ১৪ ডিসেম্বর ২১ সহ- সম্পাদক বদিরুজ্জামানকে সম্পাদক দেখিয়ে ও সভাপতির সই সীল ব্যাতিতে কম্পিউটার টাইপের মাধ্যমে সম্পূর্ন বে-আইনী ভাবে চাম্পাফুল ইউনিয়ন পরিষদে একটি জরুরী সভা ডেকে ক্লাবের সদস্য বীহিন ব্যাক্তিদের (জামায়ত) মধ্যে একটি এডহক কমিটি করে। যাহা সম্পর্ন বে-আইনি।
এব্যাপারে তিনি কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ, সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জলা পুলিশ সুপার সাতক্ষীরা সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!