রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

কালিগঞ্জ ইউসিসিএ কমিটির নির্বাচনে শাহাদাত হোসেন সভাপতি নির্বাচিত

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ইউসিসিএ লিঃ এর ব্যবস্হপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

এ নির্বাচনে আলহাজ্ব এসএম শাহাদাত হোসেন তার ছাতা প্রতিকে ৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শেখ লুৎফর রহমান তার চেয়ার প্রতিকে পেয়েছেন ৩৫ ভোট। ৪ নং ব্লকে শশাংক কুমার সরকার চশমা প্রতিকে ৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাইফুল ইসলাম আম প্রতিকে ৭ ভোট পেয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় আবুল কালাম আজাদ সহ-সভাপতি, জহুরুল ইসলাম, আজগার আলি, আশরাফ হোসেন, আবুল কাশেম ও ফারুক হোসেন সদস্য মনোনীত হয়েছেন। ২২ নভেম্বর (সোমবার) বেলা ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। ১শ ২ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, সদস্য হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান ও পরিদর্শক সুবীর কুমার ঘোষ দায়িত্ব পালন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!