সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

ইয়ুথ গ্রুপ নেটওয়ার্ক সদস্যদের শ্যামনগরে আর্থিক সক্ষমতা বিষয়ক প্রশিক্ষন

✍️রবিউল ইসলাম 🔏শ্যামনগর প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে সুশীলন রিকল-২০২১ প্রকল্পের আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ গ্রুপ নেটওয়ার্ক সদস্যদের জন্য আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার ও সোমবার (দুই ব্যাচ) মুন্সিগঞ্জের সুশীলন টাইগার পয়েন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেনের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ফিল্ড ফ্যাসিলিটেটর দিবাকর ঘোষ, মীর হাসিবউল্যাহ, শহীদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের জনগনের তিন ভাগের একভাগ যুব শক্তি রয়েছে। তাদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত না করলে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই তাদের উপার্জন মুখী কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। আর সেটার জন্য তাদের আর্থিক ব্যবস্থাপনা জ্ঞান না থাকলে ব্যবসার লাভ ক্ষতির হিসাব না থাকার কারনে যে কোন প্রকল্প সফলতা পায় না। তাই  তাদের প্রশিক্ষিত করা জরুরী। তারা প্রশিক্ষিত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বক্তারা সকল যুব সদস্যদের কারিগরী প্রশিক্ষন গ্রহন করে স্বাবলম্বী হওয়ার জন্য আহবান জানান।
উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষনে এসডিজি বাস্তবায়ন, যুব কর্ম সংস্থান, সংগঠনের স্থায়ীত্বশীলতা, আর্থিক ব্যবস্থাপনা, দুর্যেোগ ব্যবস্থাপনা, যুবনীতি-২০১৭, ঋন গ্রহনকারী ব্যক্তির বৈশিষ্ট্য, ঋণকে কিভাবে কাজে লাগানো যায়, ঋণ খেলাপী রোধের উপায়, ঋন অনুমোদন কারী দায়িত্বশীল ব্যাক্তি, পাশ বই, বিভিন্ন রেজিষ্টার, জমা খরচ, খতিয়ান, ব্যাংকিং, সরকারী-বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানের সাথে লিংকেজ ইত্যাদি সম্পর্কে ধারনা প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!