সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

তালায় পূজা মন্ডপে সরকারী অনুদান বিতরণ

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ১৮৯ টি পূজা মন্ডপের অনুকূলে সরকারী অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে তালা সরকারী কলেজে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম তারেক  সুলতান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার নবাগত ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, তালা থানার বিদায়ী ওসি মোঃ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি মোঃ নাজমুল হুদা, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, তালা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক জয়দেব ঘোষ, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রহমান, ইন্দ্রজিৎ দাস বাপ্পী, সাংবাদিক আব্দুল জব্বার প্রমুখ। এ সময় উপজেলার ১৮৯ টি পূজা মন্ডপের অনুকূলে প্রত্যেক মন্ডপে সরকারী অনুদান হিসবে ৫০০ কেজি চাল  হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!