শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন গোপালগঞ্জের কৃতি সন্তান নাসিমা আক্তার রুবেল

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫৫০ বার পড়া হয়েছে

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড -২০২১ পেলেন গোপালগঞ্জের কৃতি সন্তান নাসিমা আক্তার রুবেল।

সমাজে দুঃস্থ নারীদের নিয়ে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা স্মারক ও পদক ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌তুলে দেন।

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার সংগঠক, বরেণ্য রাজনীতিবিদ ও বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত গোপালগঞ্জ পৌরসভার প্রথম মেয়র, বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম সোমাদ্দারের সুযোগ্য তনয়া নাসিমা আক্তার রুবেল। তার ছোট ভাই সফিকুর রহমান শুক্তি বাংলাদেশ আওয়ামী যুবলীগের গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। ছোটবেলা থেকেই নাসিমা রাজনীতির সাথে কম-বেশি জড়িত ছিলেন। শিক্ষাজীবন শেষ করে তিনি পরিপূর্ণভাবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনে যোগ দেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এবং গোপালগঞ্জ মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নিয়োজিত রয়েছেন। 

এছাড়াও নাসিমা আক্তার রুবেল জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ জেলা শাখার আজীবন সদস্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও উদীচি শিল্পগোষ্ঠী জেলা শাখার সদস্য। গোপালগঞ্জে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখায় এর আগেও তিনি  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে একাধিকবার পদক অর্জন করেছেন। গোপালগঞ্জের সেরা জয়িতা নির্বাচিত হয়েছেন। সমাজের দুঃস্থ নারীদের নিয়ে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় তাকে শেরে বাংলা অ্যাওয়ার্ড -২০২১ এ ভূষিত করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!