মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

শীতে কাঁপছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরা, সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৮ বার পড়া হয়েছে

শীতে কাঁপছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরা। একদিকে, হাড় কাঁপানো শীত, অন্যদিকে, হিমেল হাওয়া ও কুয়াশার কারনে বিপাকে পড়েছে প্রানী কুলও। প্রচন্ড শীতে ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট ও বাজার। বেলা যত বাড়ছে শীতের প্রকোপও তত বাড়ছে।

গত তিন দিন ধরে সূর্যের কোন দেখা নই। প্রচন্ড শীতে বেকায়দায় পড়েছেন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে বিশেষ করে বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ গুলো। কনকনে শীত উপেক্ষা করে তারা আয়-রোজগারের জন্য ক্ষেত খামার ও রাস্তাঘাটে বের হয়েছেন। জেলায় ছিন্নমুল মানুষের অবস্থা খুবই অসহনীয়। তারা গরম কাপড়ৈর অভাবে প্রচন্ড শীত ভোগ করছে। লতা পাতা দিয়ে আগুন জ্বালিয়ে অনেকেই শীত নিবারনের চেষ্টা করছেন। যদিও মাঝে মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতার্তদের মাঝে গরম কাপড় বিতরণ করা হচ্ছে। আর এই প্রচন্ড শীত শিশু ও বয়স্কদের মাঝে শীতজনিত রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দুই এক দিনের মধ্যে তাপমাত্রা আরও উঠানামা করতে পারে। মঙ্গলবার (০৬ জানুয়ারি ‘২৬) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমান ছিল ৯৮ শতাংশ। গতকাল সোমবার তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

সাতক্ষীরা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সামছুর রহমান জানান, তীব্র শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। তাদেরকে হাত মোজাসহ শরীরে গরম কাপড় পরিয়ে রাখতে হবে। ভোরে তাদের বাহিরে বের করা যাবেনা। বাসী খাবার খাওয়ানো যাবেনা। বিশুদ্ধ পানি পান করাতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!