রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত 

কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে বিভিন্ন মহলের অভিনন্দন

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবুর অনুমতিক্রমে, মুক্তিযোদ্ধার সন্তান, রেডিও নলতার স্টেশন ম্যানেজার ও জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি শেখ সেলিম শাহরিয়ার ‘কে আহবায়ক ও জি এম সাইফুল ইসলাম’কে সদস্য সচিব করে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখায় ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা পরিবার, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবীদ,যুবা সংগঠন, শিল্প-সাহিত্য প্রেমী ও সাংবাদিকবৃন্দসহ সর্বস্থরের মানুষ নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন কমিটির সদস্যবৃন্দ তাদের জামুকা অনুমোদিত গঠনতন্ত্র শতভাগ বাস্তবায়নে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক বীরের সন্তান রেডিও নলতার স্টেশন ম্যানেজার শেখ সেলিম শাহরীয়ার বলেন “মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমাদের নীতি আদর্শ এবং চেতনায় মহান একাত্তরের প্রতিফলন প্রতিফলিত করার জন্য আমরা চেষ্টা করবো। পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নের জন্য কাজ করার জন্য নতুন নতুন কার্যক্রম বাস্তবায়ন চেষ্টা করবো”। তারা ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিডিও ধারন ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরা জেলায় বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ডাটাবেজ তৈরী কাজ শুরু করেছে। আগামীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সুরক্ষা বিষয়ে তাদের সামাজিক অবস্থা নিয়ে এই ডাটাবেজের তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উত্থাপন করা হবে। কালিগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের উন্নয়ন ও সর্বস্থরের মানুষের পাশে থাকবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কালিগঞ্জ শাখা এমনটাই প্রত্যাশা এলাকাবাসির।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!