রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জের অগ্রদূত পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

✍️হাফিজুর রহমান শিমুল 🔏 কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী অগ্রদূত পূজা মন্ডপের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হুমকীর প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নলতা চৌমুহনী পুজা মন্ডপ কমিটির সভাপতি শিবনাথ বিশ্বাস।

শুক্রবার (৬ আগষ্ট) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে লিখিত বক্তব্যে তিনি বলেন আমিসহ সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সকলের সম্মতিক্রমে ও উপজেলা পূজা উদযাপন কমিটির অনুমোদনকৃত নেতৃবৃন্দ হইতেছি। অপরদিকে কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী এলাকার মৃত বিশ্বনাথ বিশ্বাসের পুত্র সাধন বিস্বাস( সাধু) (৫৫), নিরঞ্জন বিস্বাস (৪৫), গোপাল বিশ্বাস (৪০), প্রদীপ বিশ্বাসের পুত্র রনি (৩৫), মৃত বিশ্বনাথ নন্দীর পুত্র দিবাশীষ (৩২) ও একই ইনিয়নের মাগুরালী গ্রামের মৃত নারায়ন বিশ্বাস এর পুত্র শ্যামল বিশ্বাস (৩২) সহ তাদের দোসররা এলাকার চিহৃিত বিশৃংলা সৃষ্টিকারী, আইন অমান্যকারী ও মাদকসেবী ব্যাক্তিবর্গ হইতেছে। তথাকথিত উল্লেখিত ব্যাক্তিবর্গ পুর্ব পরিকল্পিত ভাবে, নলতা চৌমুহনী অগ্রদূত পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে হেয় করতে পথেঘাটে একাকী পাইলে মারপীট করে হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকীসহ নানান ষড়যন্ত্রের অংশ হিসাবে ঐতিহ্যবাহী মন্দীরে অবৈধপন্থায় তালা লাগিয়ে গর্হিত কাজ করেছে। তাদের বিরুদ্ধে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আদেশ নিষেধ উপেক্ষা করে এলাকার বিতর্কিত ব্যাক্তিদের দিয়ে নামকাওয়াস্তে একটি কমিটি গঠন করে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিতর্কীত করার অপ-প্রয়াস চালাচ্ছে। এবং বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা, বানোয়াট, বিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক সংবাদ প্রকাশ করে আমাদেরকে সামাজিকভাবে হেয় করার পায়তারা চালাচ্ছে। আমরা প্রকাশিত উল্লেখিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি বহুল বিতর্কিত সাধু গংদের নানান অপকর্মের প্রতিকার ও বিহিত করতে পুলিশ, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন নলতা চৌমুহনী অগ্রদূত পূজা মন্ডপ কমিটির সভাপতি শিবনাথ বিশ্বাস, সহ সভাপতি প্রবীর ব্যানার্জী, সাধারণ সম্পাদক বাবু কর্মকার, সাংগঠনিক সম্পাদক পলাশ বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক মহাদেব বিশ্বাস, বাবু শরোষ ব্যানার্জী ও কোষাধ্যক্ষ গৌতম কর্মকার প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!