মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

গোপালগঞ্জে প্রশাসনের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১২০২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র দিকনির্দেশনায় জেলা শহরের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের চারা রোপণ করা হয়েছে।

এ লক্ষ্যে আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের লঞ্চঘাট, বড়বাজার, কাঁচাবাজার, ফলবাজার ও লেকপাড় সহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। আর এ কাজে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় লোকবল ও পরিচ্ছন্নকর্মী দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেন গোপালগঞ্জ পৌরসভা। প্রতিবছর বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে শহরের নিচু এলাকায় পানি ও ময়লা জমে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা ধরনের অসুখ-বিসুখের প্রাদুর্ভাব বেড়ে যায়। এছাড়া বর্ষা মৌসুমে বৃক্ষরোপণের উত্তম সময় হওয়ার কারণে বছরের অন্য সময়ের চেয়ে এই সময়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রচুর পরিমাণে গাছের চারা রোপণ করা হয়ে থাকে। এ লক্ষ্যে শহরের লঞ্চঘাট ও লেকপাড় এলাকার বিভিন্ন স্থানে ময়লা- আবর্জনা পরিস্কার করে সেখানে বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফুল ইসলাম নিজ হাতে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন।

পরে বিকালে জেলা প্রশাসক শাহিদা সুলতানা নিজে উপস্থিত থেকে এ কর্মসূচি তদারকি করেন। এ সময় তিনি প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও প্যানেল মেয়রকে চলমান এ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ নাজমুল হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা, মোঃ আরিফ হোসেন, ডিএফ মোঃ রোকনুজ্জামান, গোপালগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন শেখ (বিপ্লব), কঞ্জারভেন্সী পরিদর্শক ইমরান আলী মোল্যা, কঞ্জারভেন্সী সুপার ভাইজার মোঃ নিজামুল হাসান খান, সৈয়দ মাসুদ আলী, আতাউল কবির, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দাউদ আলী শেখ, সাধারণ সম্পাদক মোঃ ইবাদত শেখ, সদস্য সেকেন্দার শরীফ, বড়বাজারের সোবহান সরদার, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জিন্নাত খাঁ, সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু শেখ, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, করোনা মোকাবেলায় আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, ঘরে থাকবো, নিরাপদে থাকবো, জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবো। এছাড়া আমারা নিজেদের স্বার্থেই আমাদের চার পাশের এলাকা বিশেষ করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ময়লা আবর্জনা রেখে নোংরা করবো না। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো। বেশি করে গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো, নিজে বাঁচবো, ভবিষ্যৎ প্রজন্মকেও বাঁচতে সহায়তা করবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!