বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

গোপালগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের স্বাবলম্বী করতে জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪২১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে নির্মিত গৃহের উপকারভোগীদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র দিকনির্দেশনায়, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে উপকারভোগীদেরকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে মাশরুম চাষে উদ্বুদ্ধ করা। কেননা দেশ-বিদেশে মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া মাশরুম একটি পুষ্টিকর খাবার হিসেবে ইতোমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

এ লক্ষ্যে বুধবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, সদর উপজেলার ৫ নং গোপীনাথপুর ইউনিয়নের আশ্রয়ণ-২ প্রকল্পে মাশরুম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গোপীনাথপুর আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় এখানে মোট ১০০টি ঘর নির্মাণ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম ওলিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী উজ্জল মন্ডল, ৫ নং গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান শরীফ আমিনুল হক (লাচ্চু), আশ্রয়ণ-২ প্রকল্প এর উপকারভোগী মা ও বোনেরা সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা গণমাধ্যমকে বলেন, মুজিববর্ষ উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জমি সহ ঘর দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। সেই সাথে তাদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবো এই ভেবে সত্যিই বেশ ভালো লাগছে।

এখানকার উপকারভোগীরা একসময় উন্নত জীবন যাপন করবে এবং তাদের ছেলেমেয়েরা দেশের গর্বিত নাগরিক হয়ে গড়ে উঠবে বলে আমি মনে করি। গোপালগঞ্জ জেলার প্রতিটি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে আমি ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছি। আপনাদেরও কোন মতামত থাকলে আপনারা তা শেয়ার করতে পারেন।

পরে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পে পরিবেশ বান্ধব বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!