শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত 

তালা উপ-শহরের প্রধান সড়কে গর্তে ভরা ঝুঁকি নিয়ে চলাচল

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিন সংস্কার না করার কারণে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে তালা উপ-শহরের প্রধান সড়ক। রাস্তার অধিকাংশ স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়তই যানবাহন চালক, যাত্রীসহ সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি জনগুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্বেও এ বেহাল অবস্থা যেন নজর আসছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জনপ্রতিনিধিদের। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। রাস্তাটি সংস্কার না হলে একবারেই চলাচলের অনুপযোগি হয়ে পড়বে বলে আশংকা করেন তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর আঠরামাইল ভায়া তালা টু পাইকগাছা-কয়রা সড়কে উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৬০ কিলোমিটার রাস্তা একনেকে অনুমোদন হয়ে টেন্ডার হয়েছে। ৩৩৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দের কাজ পেয়েছেন মোজাহার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি কাজ শুরু করলেও চলছে ধীরগতিতে।

মঙ্গলবার সরজমিনে দেখা যায়, ৬০ কিঃমিঃ রাস্তাটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বুক চিরে কপিলমুনি হয়ে পাইকগাছায় উঠেছে। দীর্ঘ সড়কের তালা উপজেলার তালা বাজার, গোনালী বাজার, শাহাপুর বাজারের শতাধিক স্থানে পিচের ঢালাই উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এরমধ্যে উপজেলার প্রাণকেন্দ্র তালা বাজারের রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমেছে। রাস্তার ছোট-বড় গর্তে উল্টে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহন। যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিনিয়ত এই সড়কটি ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমঞ্চালের হাজার হাজার মানুষ। পাইকগাছা-কয়রা এলাকায় প্রবেশ করার একমাত্র সড়ক হওয়ার সত্বেও কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কার্যকর কোন উদ্যোগ নিচ্ছে না।

মীর জিল্লুর রহমান, আব্দুর রহমান, খায়রুল ইসলাম, শিমুল শীল, তীর্থ কুমারসহ অনেক পথচারীরা জানান, রাস্তাটি দক্ষিণ-পশ্চিমঞ্চাল এলাকার মানুষের চলাচলের একমাত্র পথ হওয়ায় মহাদুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। শুকনা মৌসুমে কোন রকম চলাচল করা গেলেও দুর্ভোগে পড়তে হয় বর্ষা মৌসুমে। দিনে কিংবা রাতে চলাচলের সময় রাস্তার ছোট-বড় গর্তে উল্টে পড়ে ব্যাটারি চালিত ভ্যান, ভ্যানগাড়ি, মোটরসাইকেলসহ ছোটখাটো যানবাহন।

তারা আরও জানান, বর্তমান এই রাস্তার অবস্থা খুবই নাজুক। রাস্তার মাঝে মাঝে পিচের কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকদিনের টানা বর্ষণে ছোট-বড় গর্তে পানি জমে থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। তবুও রাস্তাটি সংস্কার করার কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

এ ব্যাপারে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, ‘রাস্তাটি আমাদের অধীনে নয়। এটি রোডস এন্ড হাইওয়ের অধীনে। তারা রাস্তাটির সংস্কার করতে পারবেন।’ তবে তালা বাজারের রাস্তাটির অবস্থা খুবই নাজুক বলে স্বীকার করেন তিনি।

রোডস এন্ড হাইওয়ে খুলনা জোনের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ আসলাম আলী জানান, সড়কের বর্তমান অবস্থা খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!