সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে সুস্থতা কামনা  বৃষ্টি-ঝড়ে গাছ ভে ঙে সড়কে, জেয়ালায় চ র ম ভো গা ন্তি মাদার নদীর চর দ খ ল করে চলছে মৎস্য ঘের নির্মাণ: কা টা হচ্ছে বনায়নের গাছ তালায় বীজ ধান বিতরণ আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার চারা বিতরণ কর্মসূচি সাতক্ষীরায় জমি দ খ লে র চে ষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বি ষ প্র য়ো গে র অ ভি যো গ সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড: দক্ষতা ও শৃঙ্খলা যাচাইয়ের বিশেষ নজরদারি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের দ্রুত আরোগ্য কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের বিবৃতি কলারোয়ায় বসতবাড়িতে ঢুকে তা ণ্ড ব, গু রু ত র আ হ ত গৃহবধূ, থানায় মা ম লা

কালিগঞ্জে সুন্নি ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে খাদ্য সামগ্রী ও মাক্স বিতরণ

✍️ হাফিজুর রহমান শিমুল 🔏 কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি এর উদ্যোগে, ক্লাব প্রেসিডেন্ট, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর লায়ন মিজানুর রহমান মজুমদার (এমজেএফ) এর সহযোগিতায় ও সুন্নী ফাউন্ডেশন বাংলাদেশ এর সার্বিক ব্যবস্থাপনায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রি ও কেএন ৯৫ মাক্স প্রদান করা হয়েছে।

জনপ্রিয় অনলাইন পোর্টাল বিজয় নিউজ কার্যালয়ে (এম.এম প্যালেস ৩য় তলায়) শনিবার (১৭ জুলাই) বেলা ১১টায় সুন্নি ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি ও কালিগঞ্জ থানা মসজিদের খতিব মাওঃ আশরাফুল ইসলাম আজিজী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ সভাপতি শেখ আনোয়ার হোসেন, দুর্ণীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর সমন্বয়কারী ইশারাত আলী, বিজয় নিউজ এর বার্তা সম্পাদক শেখ আতিকুর রহমান প্রমুখ। বিজয় নিউজ এর সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় মহতি অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উত্তর শ্রীপুর আজিজীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সুপার মাওঃ মনিরুল ইসলাম আশিকী, নাতে রসুল পাঠ করেন সিফাত উদ্দীন। খাদ্যসামগ্রী ও মাক্স করা হয় উপজেলা এলাকার অতি দুস্থ, অসহায় ও হতদরিদ্র পঞ্চাশ জন নারী পুরুষের মাঝে। এর আগে খাদ্য সামগ্রী ও উন্নতমানের মাক্স বিতরণের উদ্বোধন করেন কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!