সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

তালায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের নগদ অর্থ প্রদান

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর, তেঁতুলিয়া ও সদর ইউনিয়নের সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ ২ লাখ ৯০ হাজার টাকা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। সোমবার দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ সাইক্লোন আম্পান রেসপন্স-২০২০ প্রজেক্ট এর আওতায় ঘর মেরামতের জন্য শর্তবিহীন উক্ত অর্থ বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অর্থ বিতরণ অনুষ্ঠানে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি অসীম কর্মকার, উত্তরণের প্রকল্প সম্বয়কারী হাসিনা পারভীন, উত্তরণের হেদায়তউল্লাহ মুকুল, মোঃ রুসায়েদ উল্লাহ, নাজমা আক্তার, মোঃ মনিরুজ্জামান ও আছর আলীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারের ঘর মেরামতের জন্য প্রত্যকের মাঝে নগদ ৫ হাজার টাকা কর প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে ৩০ জন নারী ও ২৮ জন পুরুষের মাঝে উক্ত অর্থ বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!