শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

কালিগঞ্জ বন্ধু কল্যাণ সমিতির ২’শ ২০ তম মাসিক সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বন্ধু কল্যাণ সমিতির ২’শ ২০ তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুন-২০২১) সন্ধ্যায় কালিগঞ্জ সুশীলন এর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত বন্ধু কল্যাণ সমিতির সভাপতি ও সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি শেখ আবু তাহের, কোষাধ্যক্ষ অমল কুমার সরকার, দপ্তর ও সাহিত্য সম্পাদক সুকুমার দাস বাচ্চু, নির্বাহী সদস্য শেখ সাইফুল বারী সফু, জিএম আবু আব্দুল্লাহ, সদস্য শেখ রফিকুল ইসলাম, শেখ শাকির আহমেদ বাবু, আলহাজ্ব শেখ রিয়াজুল ইসলাম, ডাক্তার রফিকুল ইসলাম, খান জাহিদুল ইসলাম বাবু, প্রভাসক শাহরিয়ার খান রিপন, জাহাঙ্গীর আলম, চিত্ত রঞ্জন বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম প্রমুখ। সভায় বন্ধু কল্যাণ সমিতির উদ্যোগে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সমিতির সদস্য ও পরিবারের জন্য অক্সিজেন চিকিৎসাসেবা প্রদানের জন্য সমিতির সদস্যদের আর্থিক সহায়তায় অক্সিজেন স্যালেন্ডার ক্রয়ের সিদ্ধান্ত হয়, বর্তমান সময়ে যা জরুরী প্রয়োজন। এছাড়াও সমিতির সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। মাসিক এ সভার শুরুতে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল এর ৪৬ তম জন্মদিন পালন উপলক্ষে উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি( তদন্ত) মিজানুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, বন্ধু কল্যাণ সমিতির সভায় সকলকে উপহার ও আপ্যায়নের দায়িত্বে ছিলেন সাংবাদিক শেখ আব্দুল করিম মামুন হাসান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!