রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে পুড়ে গেল মার্কেটের ১৫ টি দোকান(ভিডিও ফুটেজ সহ)

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৮৪১ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরের মাঝুখান বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৫ টি দোকান।

 

বাজারে রাজু সুপার মার্কেটে একটি ‌সেলুনের দোকান থেকে সোমবার সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে ওই মার্কেটের আরো ১৫ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আ‌নে। আগুনে পুড়ে গেছে মোদি, মনোহারী, ফার্মেসি, ডেকোরেটর ও লাইব্রেরীসহ অন্তত ১৫টি দোকানের সমস্ত মালামাল।  

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!