
গাজীপুরের কালিয়াকৈরের মাঝুখান বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৫ টি দোকান।
[video width="854" height="480" mp4="https://deshtimes24.news/wp-content/uploads/2021/06/Gazipur-Fire-at-market-14-06-20210.mp4"][/video]
বাজারে রাজু সুপার মার্কেটে একটি সেলুনের দোকান থেকে সোমবার সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে ওই মার্কেটের আরো ১৫ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে মোদি, মনোহারী, ফার্মেসি, ডেকোরেটর ও লাইব্রেরীসহ অন্তত ১৫টি দোকানের সমস্ত মালামাল।
