শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

গোপালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা’র উদ্বোধন (ভিডিও ফুটেজ সহ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৫৪৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৫ জুন) বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জেলা শহর সংলগ্ন নিলার মাঠে এ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো. সফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আজিজ আল মামুন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোবিন্দ চন্দ্র সরদার।

এছাড়া উদ্যোক্তা হিসেবে শাহনেওয়াজ ও নাছরিন বেগমের প্রতিনিধি গৌতম কুমার রায় তাদের খামারের সফলতার গল্প সকলকে শোনান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোবরা ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী টুটুল।

প্রদর্শনীতে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের ক্ষুদ্র ও মাঝারি খামারিরা অংশ গ্রহণ করেন। মোট ৩০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, খরগোশ, বিভিন্ন প্রজাতির কবুতর সহ হাস-মুরগী প্রদর্শনের আয়োজন রাখা হয়। উপজেলার সাধারণ মানুষ এখান থেকে জানতে পারবেন সঠিক নিয়মে পশু পালন সহ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” -এর সহযোগিতায় গোপালগঞ্জে এই প্রথম প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্টিত হয়।

অতিথিরা আলোচনা সভা শেষে স্টলগুলো ঘুরে দেখেন। পরে বিকালে প্রদর্শনীতে অংশ নেওয়া সকল খামারিকে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!