সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -২ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্তে মুক্তির দাবিতে দেবহাটা প্রেক্লাবের মানববন্ধনে 

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে দেশব্যাপী সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় দেবহাটা প্রেসক্লাব চত্তরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও মামলায় আটক করার লজ্জা গোটা সাংবাদিক সমাজের। একজন নারী সাংবাদিকদের উপর এমন হামলা কখনো কাম্য নয়। সবচেয়ে অবাক করার বিষয় হল যে সাংবাদিক হামলার শিকার হয়ে উল্টো মামলার আসামি হয়ে তাকে জেলে নেওয়া হয়েছে। অথচ অতিরিক্ত সচিব যার নামে অসংখ্য দুর্নীতির অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন ব্যাবস্থা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন কর্মকান্ডে আমরা হতভম্ব। আমরা আজ নির্যাতনের শিকার হয়ে বিচার পাচ্ছি না। বক্তরা আরো বলেন, আজকের দিনে সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তার কথা বলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাংবাদিক হত্যা হলেও তার সঠিক বিচার হচ্ছে না। সাংবাদিকদের অধিকার নিয়ে রাষ্ট্র ভাবে না। সাংবাদিকরা সরকারের সহযোগী তাই তাদের কল্যাণে সরকারকে ভাবতে হবে। কিছু আমলাদের অপকর্মে সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ হলে সেটি তুলে ধরেন সাংবাদিকরা। আর তখন সবার শত্রু হয়ে যায় সাংবাদিকরা। তাই সময় এসেছে কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলা পর্যয়ে সাংবাদিকদের অধিকার আদায়ে একটি ঐক্যতায় আসতে হবে। সাংবাদিকদের জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে সরকারকে ভূমিকা রাখতে হবে।

মানববন্ধনে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ—সভাপতি আবু হুরায়রা সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, নির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুুগ্ম—সম্পাদক মোমিনুর রহমান, অর্থ সম্পাদক কবির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, সদস্য সুমন পারভেজ বাবু, দিপঙ্কর বিশ্বাস, কেএম রেজাউল করিম, লিটন ঘোষ বাপ্পী, ফরহাদ হোসেন সবুজ, রুহুল আমিন, এসকে ওভি, মনিরুল ইসলাম, উত্তম কুমার, ইসমাইল হোসেন সহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!