শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

করোনা প্রার্দুভাবে ভোমরা স্থলবন্দরে গত অর্থ বছরে রাজস্ব ঘাটতি

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪৬০ বার পড়া হয়েছে

প্রানঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে দীর্ঘ তিন মাস আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দেশের অপর সম্ভাবনাময় বন্দর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে গত অর্থ বছরে মোটা অঙ্কের রাজস্ব ঘাটতি হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গত ২০১৯-২০ অর্থবছর এ বন্দরের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ১১’শ ৮৬ কোটি ৩৮ লক্ষ টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৫’শ ৮৩ কোটি ৪০ লক্ষ টাকা। আর রাজস্ব ঘাটতি হয়েছে ৬’শ ২ কোটি ৯৮ লক্ষ টাকা।

আর চলতি ২০২০-২১ অর্থবছরে ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১ হাজার দুই কোটি ৫ লক্ষ টাকা।

ইতিমধ্যে, চলতি অর্থবছরের পহেলা জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত এ বন্দর দিয়ে রাজস্ব আদায় হয়েছে ৩৫ কোটি ৩৪ লক্ষ ১৫ হাজার টাকা।

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়শনের সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন জানান, করোনা পরিস্থিতিতে এ বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম দীর্ঘ তিন মাস বন্ধ থাকায় এবং ব্যবসায়ীরা ভোমরা বন্দরের তুলনায় অন্যান্য বন্দর সুযোগ সুবিধা বেশী পাওয়ায় এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় এ বন্দরের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে সরকার যেমন রাজস্ব আয় বাঁধা গ্রস্থ হচ্ছে তেমনি লোকসান গুনছেন ব্যবসায়ীরাও।

তিনি আরো জানান, ভোমরা বন্দর থেকে কোলকাতার দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার। এ বন্দর ব্যবহারকারীদের জন্য এটি একটি বড় প্লাস পয়েন্ট। কারন এ বন্দর থেকে পরিবহন খরচ অনেক কম এবং পচনশীল দ্রব্য দ্রুত বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো সম্ভব। তবে, অন্যান্য বন্দরের মত ব্যবসায়ীদের এ বন্দর ব্যবহার সুযোগ সুবিধা দিলে আবারও এ বন্দরে জৌলস ফিরবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, করোনা পরিস্তিতির মধ্যে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে সরকারের বেঁধে দেওয়া রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!