শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান আশাশুনিতে যুবককে নি র্যা ত নে র পর শ্বা স রো ধ করে হ ত্যা করে আ ত্ম হ ত্যা র প্রচার শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের!

কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয় হত্যার অভিযোগ, আটক-২

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ইউপি চেয়ারম্যানের নির্দেশ তার পরিষদের দুই চৌকিদার কর্তৃক গোলাম কুদ্দুস নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর তিনি সেখানে মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুই জনকে আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে।

নিহত গোলাম কুদ্দুস (৪৮) কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের মৃত জোহর আলীর ছেলে।

নিহতের একমাত্র কন্যা মনোয়ারা খাতুন জানান, হিজলদী এলাকায় মৌসুমি নামের এক গৃহবধু তার দেবর মনি ফকিরের সাথে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মেলামেশা করে আসছিল। সম্প্রতি তার পিতা কুদ্দুসের মস্তিষ্কে বিকৃত হওয়ায় তার পিতা ওই মহিলাকে পাপ কাজ না করার জন্য অনুরোধ করেন। এ ঘটনায় ওই মহিলা বিরক্ত হয়ে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান মনিরুলের নির্দেশে গত ১৭ জুলাই শুক্রবার চৌকিদার দিলিপ ও অশোক তাদের বাড়িতে গিয়ে তার পিতা কুদ্দুসকে বেধড়ক মারপিট করেন। তার পিতাকে চিকিৎসা সেবা দিতেও বাধা দেন এই চেয়ারম্যান। এক পর্যায়ে তারা তার পিতাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় গয়ড়া বাজারের একটি ক্লিনিক থেকে চিকিৎসা সেবা প্রদান করেন। এর পরে মঙ্গলবার সকালে তার পিতার অবস্থার অবনতি হলে তারা তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পিতাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, এঘটনায় তার মা ফিরোজা বেগম বাদী হয়ে কলারোয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, এ ঘটনায় ইতিমধ্যে গৃহবধূ মৌসুমি খাতুন ও তার দেবর মনিকে আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে। নিহতের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!