রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

কালিগঞ্জের নলতায় অসহায় ৪২৭ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৫০৬ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলাধীন নলতা ইউনিয়নের ৪শ ২৭ অসহায় পরিবারকে করোনাকালীন ঈদ সহায়তা প্রদান করা হয়েছে।

বেসরকারী সংস্থা এম,জে,এফ’র বাস্তবায়নে দাতা সংস্থা পেনীএ্যাপেলের ( Pennyappeal ) অর্থায়নে ও ইউনাইটেড পারপোজ এর সহযোগীতায় ( Smile) প্রকল্পে নলতা ইউনিয়নের উক্ত পরিবারে এ সহায়তা দেওয়া হয়। এই সুবিধার আওতায় প্রতিবন্ধী, বিধবা, অসহায় নারী প্রধান পরিবার, দুগ্ধদানকারী মা, অসুস্থ পরিবার প্রধান পুরুষ, দারিদ্র সীমার নিচে বসবাসকারী ৪২৭ পরিবারের মধ্যে প্রথম দিনে ৭০ পরিবারে এ সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার নলতা ইউনিয়নের বিল কাজলা আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে নগদ একাউন্টের মাধ্যমে পরিবার প্রতি ৫হাজার টাকা প্রদান করা হয়। নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এমজেএফ’র নির্বাহী প্রধান আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিরাজ হোসেন খান, পেনী এ্যাপেলের চাইল্ড এন্ড সেভ গার্ডিং লিড মাহাবুবুর রহমান, ইউনাইটেড পারপোজ এর সহকারী প্রজেক্ট ম্যানেজার শাহিনুর ইসলাম, সহকারী প্রজেক্ট ইঞ্জিনিয়ার মারিয়া বিনতে মান্নান, ইউপি সদস্য আব্দুল মজিদ, কালিগঞ্জ—দেবহাটা ভূমিহীন সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল ওহাব সরদার, আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান প্রমুখ। উল্লেখ্য যে, প্রকৃতদের বাছাই করে সবার মাঝে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। ধারাবাহিক ভাবে বাকি পরিবারগুলোকে এ সহায়তা প্রদান করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!