সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

কৃষকদের মাঝে তালায় বিনা মূল্যে ধানের বীজ ও সার বিতারণ

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে উফলী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতারণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি পূনবার্সন বাস্তবায়ন তালা শিল্পকলা একাডেমির হলরুমে ১২টি ইউনিয়নের ১২শ কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠান স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন।

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখের দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, ২০২১-২২ মৌসুম আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রাম্ভিক কৃষকদের মাঝে বিনা মূল্য উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতারণ করা হয়েছে। প্রতি কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার বিনা মূল্যে দেয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!