রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জের কথিত ফর্মা’র নজরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর গ্রাম থেকে বিতাড়িত কথিত ফর্মা’র জনৈক‌ নজরুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মিথ্যেচারের অভিযোগ উঠেছে।

কালিগঞ্জের ভাড়াশিমলা গ্রামের মোঃ আব্দুস সামাদ বিশ্বাসের স্ত্রী ভাড়াশিমলা ইউনিয়নের ৪.৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর আলেয়া খাতুন বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তন এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কথিত ফর্মা’র জনৈক নজরুল ইসলাম কালিগঞ্জ থানা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সাধারণ সম্পাদকের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে, যা জাতির পিতার সম্মানের প্রতি অবমাননার সামিল। কালিগঞ্জের কামদেবপুর গ্রামের মৃত ছদর উদ্দীনের ছেলে নজরুল ইসলাম পেশায় ভাড়ায় মটর সাইকেল চালকের আড়ালে মাদক সেবন ও মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত। তার নামে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সে তার সহযোগি কিছু দুশ্চরিত্র লোকের সহায়তায় আমার ও থানা পুলিশের সম্মান ক্ষুন্ন করার জন্য গত ১২ এপ্রিল সাতক্ষীরা প্রেসক্লাবে একটি মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে।

কালিগঞ্জ থানার ওসি মোঃ দেলোয়ার হুসেন সৎ মানবিক ও নিষ্ঠাবান হওয়ায় তার কাছ থেকে কোন প্রকার অবৈধ সুযোগ সুবিধা না পেয়ে নজরুল ইসলাম এই মিথ্যে সংবাদ সম্মেলন করেন। সে ওসি’র সুনাম ক্ষুন্ন করার অভিপ্রায়ে এবং আমার ও কালিগঞ্জ থানা পুলিশের ভাবমূর্তি নষ্ট করতে এই ঘৃণ্য সংবাদ প্রকাশ করিয়েছেন। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আলেয়া খাতুন বলেন, কালিগঞ্জ থানার ওসি মোঃ দেলোয়ার হুসেন যোগদানের পর থেকে মাদক সেবন ও ব্যবসা, ইভটিজিং, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ, চুরি, ছিনতাই, ডাকাতি, মোবাইলের অপব্যবহার বন্ধ করাসহ জামায়াত শিবিরের অপতৎপরতা রোধে কার্যকর ভূমিকা পালন করে চলেছেন। একই সাথে তিনি বুলবুল, অম্ফান, কোভিড-১৯ প্রতিরোধ,ত্রাণ বিতরণে সরকারি নির্দেশনা ও নীতিমালা পালন সহ আইন শৃঙ্খলা রক্ষার্থে কালিগঞ্জ থানায় বিগত ৪০ বছরের মধ্যে এক যুগান্তকারি পরিবর্তন এনেছেন। যা সকল মহলে প্রশংসিত হয়েছে এবং তিনি জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। অফিসার ইনচার্জের এই কার্যক্রমে একজন সচেতন মহিলা ইউপি সদস্য হিসাবে আমিহ কালিগঞ্জ উপজেলার সকল নাগরিকগণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি অভিযোগ করে বলেন, কালিগঞ্জ থানার ওসি’র সুনাম ক্ষুন্ন করতে প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নজরুলের মত কুচক্রি মহলের এটি একটি অপপ্রয়াস মাত্র। তিনি নজরুল ইসলাম ও তার সহযোগিদেরও আইনগত ব্যবস্থ গ্রহণ‌ পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের দৃষ্টি অর্কষন করেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!