বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত  আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বি রু দ্ধে অ বৈ ধ অ র্থ আ দা য়ে র অ ভি যো গ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে, ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র দা য়ে যুবকের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড পাটকেলঘাটায় দিনে দুপুরে দু র্ধ র্ষ চু রি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লু ট ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ  তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দোকান খোলা রাখার দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

পূর্ব ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে সাতক্ষীরায় দোকান খোলা রাখা, শ্রমিকদের বেতন-বোনাস ঠিকমত পরিশোধসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা।

মঙ্গলবার দুপুরে শহরের বড়বাজার সংলগ্ন ফাল্গুনি বস্ত্রালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।
এসময় তারা আমাদের দাবী মানতে হবে, মানতে হবে, দ্বিতীয় দফা লকডাউন মানিনা, মানবো না ” বলে শ্লোগান দিতে থাকে। মানবন্ধনে বক্তব্যে রাখেন, বস্ত্র ব্যবসায়ী কর্মচারী সমিতির সভাপতি কবির হোসেন, মোহিনী বস্ত্রালয়ের কর্মচারী সুজন, মেহেদী প্রমুখ। বক্তারা বলেন, গতবারের লকডাউনে আমাদের মানবেতর জীবন কাটাতে হয়েছে। কোন প্রকার সাহায্য আমরা পায়নি। এ সময় তারা সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে তারা যাতে ব্যবসা করার অনুমতি পান সে জন্য সরকারের কাছে জারদোবী রাখেন।

এদিকে, আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে শহরের ফাল্গুনি বস্ত্রালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় শ্রমিকদের বাঁধার মুখে পড়েন সাতক্ষীরা সদর সহকারী ভূমি অফিসার আসাদুজ্জামান। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্রনে আনে।

এ ব্যাপারে সদর সহকারী ভূমি অফিসার আসাদুজ্জামান জানান, বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা তাদের কিছু দাবীর কথা তাকছ জানালে তাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত ভাবে বিষয়টি জানানোর কথা বলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!