বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

কলারোয়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জুলফিকার আলী, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৬৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কলারোয়ায় মাদক বিরোধী অভিযানে পুলিশ ৯২ বোতল ফেনসিডিল সহ ওই মাদক ব্যবসায়ীকে পৃথক স্থান থেকে আটক হয়।

থানা সূত্রে জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনের নেতৃত্বে এসআই রুবেল আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার হিজলদীর ফকির পাড়া গ্রামের মৃত রবিউল ইসলাম মন্ডলের ছেলে কাউসার আলী মন্ডল (৩৮) কে আটক করে। এসময় তার কাছ থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর এক অভিযানে কলারোয়া থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামের মমিন সানার ছেলে আয়জুল সানা (২৮) কে তার বাড়ী থেকে আটক করে। এসময় সে নিজ হাতে তার বাড়ীর মধ্যে থেকে ১৯ পিস ফেনসিডিল বের করে পুলিশের হাতে তুলে দেয়। এঘটনায় কলারোয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!