বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

কলারোয়া ব্যারাক হাউজের মালামাল লুটপাটের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

জুলফিকার আলী, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় বন্যা পরবর্তী আশ্রয়হীনদের ঘর ভেঙ্গে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় ব্যারাকে বাস করা গৃহহীন ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সরজমিনে ঘুরে ও তথ্যানুসন্ধান জানা যায়- কলারোয়া উপজেলায় মুজিবশত বর্ষের নতুন ঘর সোনাবাড়ীয়াতে বরাদ্দ হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান পুরাতন গৃহ ভেঙ্গে তদন্তস্থলে নতুন গৃহের কাজ শুরু করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান গৃহ নির্মানের জন্য মিস্ত্রী সুভাষ বসু ও সোনাবাড়ীয়ার জাকির হোসেনকে দায়িত্ব দেন। মিস্ত্রী সুভাষ বসু ও জাকির হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশে পুরাতন ব্যারাকে পুরাপুরি ভেঙ্গে ফেলেন। সেখানে পুরাতন মালামাল টিন, এ্যাঙ্গেল, দরজা, জানালা ছিলো যেটা উপজেলা প্রশাসনের কাউকে জানানো হয়নি। এমনকি স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ কাউকে এ বিষয় কিছু বলা হয়নি। সোনাবাড়ীয়াতে মুজিবশত বর্ষের নতুন ঘর পাওয়া গৃহহীন দাউদ, আক্তারুল সহ অনেকে জানান- মিস্ত্রী সুভাষ বসু ও জাকির হোসেন আমাদের পুরাতন ঘর ভেঙ্গে ঘরের মালামাল শুধুমাত্র ইট বাদে সকল কিছু নিয়ে চলে যায় পরবর্তীত আমরা বিষয়টি ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম ও ইউপি সদস্য আনারুল ইসলামকে জানাই। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারে টিন, এ্যাঙ্গেল, দরজা, জানালা সব কিছু সোনাবাড়ীয়া জাকিরের দোকান আছে এবং বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান অবগত আছেন। এছাড়া ভুক্তভোগি বাসিন্দা আবাস, রুস্তম সহ অনেকে অভিযোগ করে বলেন- তাদের পুরাতন ঘরের ইট নতুন ঘরের ভেতর দেয়া হচ্ছে কিন্তু মিস্ত্রী সুভাষ তাদের কথা না শুনে উল্টো ভয়-ভীতি প্রদর্শন করে তাদের বলেছেন বেশী বাড়াবাড়ি করলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাদের ঘরের বরাদ্দ বাতিল করে দেবেন। তখন বিষয়টি আমরা স্থানীয় চেয়ারম্যান মনিরুল ইসলামকে জানালে তিনি ইউএনও সাহেবের সঙ্গে কথা বলে আমাদের নির্মানাধীন ঘরের কাজে নতুন ইট দিয়ে তৈরীর ব্যবস্থা করে দেন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানের সাথে সেল ফোনে কয়েকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা জানান- সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সহ স্থানীয় কয়েকজন গন্যমান্য ব্যাক্তি আমাকে সোনাবাড়ীয়াতে মুজিবশত বর্ষের নতুন ঘর নির্মান অনিয়মের কথা জানালে তাৎক্ষনিক ভাবে পুরাতন ইটের ব্যবহার বন্ধ করি এবং সকল মালামাল ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ব্যাপারে তিনি বক্তব্যে দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন তিনি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। এবিষয়ে মুজিব শতবর্ষের ঘর নিয়ে কোনরকম অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি কে ছাড় দেওয়া হবেনা, প্রকল্পটি সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি বদ্ধপরিকর বলে জানান। এছাড়া তিনি আরো জানান- মিস্ত্রী জাকিরের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পেলে প্রশানসিক ভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!