সারাদেশ

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, দুই পুলিশ প্রত্যাহার

 সারাদেশ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

যশোর শহরের বকুলতলা মোড়ে স্থাপন করা জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের পর সেখানে নিয়োজিত দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। বিকেলে সরজমিনে স্মৃতিস্তম্ভে পোড়া দাগ দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে দুজন দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই মূল বেদি থেকে তিন যুবককে দ্রুত নেমে সরে যেতে দেখা যায়। স্থান ত্যাগ করার সময় তারা ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পুলিশ জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ৩৫ সেকেণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।