চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, যার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আজ শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এ বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষা দিয়েছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী।
ফলাফলের তথ্য অনুযায়ী, পাসের হারে ছাত্রীরা বেশ এগিয়ে আছে। মোট পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ, যেখানে ছাত্রদের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। তবে সর্বোচ্চ সাফল্য বা জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে চিত্রটি উল্টো। মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানান, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া বিষয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। এসএসসিতে অকৃতকার্য হওয়া বিষয়ে ৩ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ ইতিবাচকভাবে বিবেচনা: মাহদী আমিন।










