জাতীয়

শিক্ষামন্ত্রী: এইচএসসিতে পাশ করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন

জাতীয় ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তবে পাশ করা শিক্ষার্থীদের সবার ভর্তির সুযোগ থাকবে।

তিনি জানান, দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বর্তমানে প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে, যেখানে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ লাখ। ভর্তির মানদণ্ড নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন মন্ত্রী। ভর্তির যোগ্যতার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের মানদণ্ড বজায় রেখে শিক্ষার্থী ভর্তি করবে, সেটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাশের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এর আগের বছর পাশের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফলে গত বছরের তুলনায় এবার পাশের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।