রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত 

কয়েক হাজার নেতাকর্মী নিয়ে তালায় জাপা নেতা এস এম নজরুল ইসলামের শোডাউন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি ) বিকেলে তালা সদর ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির প্রার্থী সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলামের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।

তালা সদরের মাঝিয়াড়া বাজার থেকে মটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে তালা সদর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তালা উপজেলা সদরসহ বাজার বিভিন্ন মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। সহস্রাধিক মোটরসাইকেলে যোগে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ এতে অংশগ্রহন করেন।

পথসভায় তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম বলেন, তালার মানুষ আজ সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। এদের হাত থেকে তালাকে মুক্ত করতে তালার মানুষ এখন একাট্টা। শুধু আগামী ২২ মার্চের ভোটের দিনের অপেক্ষা করছে।

তিনি বলেন, আমার হাত দিয়ে তালার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে। চেয়ারম্যান থাকাকালীন সময়ে ৭৮ টি ব্রিজ কালভার্ট নির্মাণ করে এই জলাবদ্ধতার হাত থেকে মানুষকে মুক্ত করেছিলাম। আগামী দিনে তালা সদর ইউনিয়ন পরিষদে উন্নয়ন ও সুশাসন পেতে লাঙ্গল প্রতিকে ভোট দিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!