বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম  সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা: গ্রে প্তা র কৃ ত দুই আ সা মী কে রি মা ণ্ড শেষে আদালতে সাতক্ষীরায় শিশুদের সুরক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গে ল তরুণের সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় স ড় ক দু র্ঘ ট না রো ধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইউপি সদস্যের নেতৃত্বে শ্যামনগরে পুলিশের ওপর হা ম লা চালিয়ে আ সা মি ছি ন তা ই

রাত পোহালেই কলারোয়া পৌরসভা নির্বাচন: সকল প্রস্তুতি সম্পন্ন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে

রাত পোহালেই সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার দুপুর ২ টায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদি পাঠানো শুরু হয়। এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৪ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলছে প্রশাসন।

উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে প্রত্যক ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালেট বক্স, ব্যালেটসহ বিভিন্ন নির্বাচন সামগ্রী তুলে দেওয়া হয়। দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয় নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ, আনছার ভিডিপি সদস্যদের।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টাণিং অফিসার মোঃ নাজমুল কবির জানান, কলারোয়া পৌরসভায় ৯টি কেন্দ্র ৬৩টি কক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্র গুলোতে নির্বাচন সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়েছে।

শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বদিতা করছেন। নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

কলারোয়া থানা ভারপ্রাপ্ত (ওসি) মীর খায়রুল কবির জানান, কলারোয়া পৌরসভার ৯ টি কেন্দ্রেই গুরুত্বপর্ণ ঘোষনা করা হয়েছে। গুরুত্ব পূর্ণ কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থ্যও রাখা হয়েছে।

তিনি আরো জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রটের নেতৃত্ব পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যদের সমম্বয়ে চার স্তর বিশিষ্ট্য নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রনে রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

উল্লেখ্য, কলারোয়া পৌরসভায় ২১ হাজার ২’শ ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২’শ ৮৫ জন ও নারী ভোটার রয়েছে ১০ হাজার ৯’শ ৯৬ জন। এবারের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!