মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জীর কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির পরিচিতি ও মা সমাবেশ ডুমুরিয়ায় দুই মা দ ক সে বী আ ট ক, ভ্রাম্যমান আদালতে জে ল জ রি মা না গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান ডিবি সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাতক্ষীরার এসপির সামেক হাসপাতালে অ নি য় মে র অ ভি যো গ, আগামীকাল ভূমিহীন সমিতির মানববন্ধন তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান তালায়  উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অ ভি যা ন ওটি ও প্যাথলজি সিলগালা

করোনার মধ্যেও দেশে পদ্মাসেতুর কাজ শেষ পর্যায়ে- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের ধুলিহর কোমরপুরে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সদরের ধুলিহর ইউনিয়নের কোমরপুর এলাকায় ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দীনের সভাপতিত্বে ফলক উন্মোচন করে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, তাই দেশ ও জাতির উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। আওয়ামীলীগ সরকারের সময়ে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বিগত সময়ে এত উন্নয়ন হয়নি। করোনার মধ্যেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন কর্মকান্ড থেমে নেই। দূর্বার গতিতে দেশের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে। করোনার মধ্যেও দেশে পদ্মাসেতুর কাজ শেষ পর্যায়ে। তিনি আরো বলেন, কে কি বলল সেদিকে না তাকিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এমপি রবি।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস.এম শফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ভৈরব সরকার, ইউপি সদস্য আনিছুর রহমান, সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন, সাবেক মহিলা মেম্বর নার্গিস পারভীন প্রমুখ। কোমরপুর যুব সংঘ পারুই পাড়া হতে সরদার পাড়া জলিলের বাড়ি পর্যন্ত ১১০০ মিটার কার্পেটিং রাস্তা ৯৭ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে এলজিইডি’র বাস্তবায়ণে এ কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয়, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!