বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ  ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ ভি যা নে ৬০০ পিস ই য়া বা সহ মা দ ক কা র বা রি আ ট ক চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা দুই বছর পর গুড়পুকুর মেলায় উৎসবের আমেজ, উদ্বোধন করলেন জেলা প্রশাসক কলারোয়ায় পানিতে ডু বে দুই শি শু র মৃ ত্যু কলারোয়ায় ৮০জন শিক্ষার্থী পেলো বিনামূল্যের বাইসাইকেল আশাশুনির বাঁকড়ার আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রে প্তা র শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন

তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দুবলারচরকে পলিথিন ও প্লাষ্টিক বর্জ্য মুক্ত রাখতে দুবলা ফিসারমেন গ্রুপের জেলে সমাবেশ কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে তালা উপজেলার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ‘২৬) সন্ধ্যায় সাতক্ষীরার তালার জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুবলা ফিসারমেন গ্রুপের সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলে সমাজের প্রতিনিধি পংকজ কুমার বিশ্বাস,মোঃ হাফিজুল ইসলাম,রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন শুঁটকি মৌসুমে দুবলারচরে পলিথিন ও প্লাষ্টিক দ্রব্য না নেওয়ার জন্য জেলেদের সতর্ক করা সহ দুবলারচর ও সুন্দরবনকে প্লাষ্টিক মুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।

দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলারচর পলিথিন ও প্লাষ্টিক মুক্ত রাখার লক্ষে জেলেদের সচেতন করতে আরো এধরনের জেলে সমাবেশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!