
দুবলারচরকে পলিথিন ও প্লাষ্টিক বর্জ্য মুক্ত রাখতে দুবলা ফিসারমেন গ্রুপের জেলে সমাবেশ কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে তালা উপজেলার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর '২৬) সন্ধ্যায় সাতক্ষীরার তালার জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুবলা ফিসারমেন গ্রুপের সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলে সমাজের প্রতিনিধি পংকজ কুমার বিশ্বাস,মোঃ হাফিজুল ইসলাম,রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন শুঁটকি মৌসুমে দুবলারচরে পলিথিন ও প্লাষ্টিক দ্রব্য না নেওয়ার জন্য জেলেদের সতর্ক করা সহ দুবলারচর ও সুন্দরবনকে প্লাষ্টিক মুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলারচর পলিথিন ও প্লাষ্টিক মুক্ত রাখার লক্ষে জেলেদের সচেতন করতে আরো এধরনের জেলে সমাবেশ করা হবে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.