শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গুরুতর অসুস্থ সাংবাদিক শেখ আব্দুল আলিম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা  ডুমুরিয়ায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সনদ প্রদান  সাতক্ষীরায় পৌরসভার অ বৈ ধ উ চ্ছে দ অ ভি যা ন বি পু ল অ স্ত্র-গো লা বা রু দসহ সুন্দরবনের নানা ভাই বা হি নী র ১২ ডা কা তে র আ ত্ম স ম র্প ণ সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাজর চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ  সাতক্ষীরায় প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ক পরামর্শ সভা

ডুমুরিয়ায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সনদ প্রদান 

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত “রংপুর শিমুলতলা মাতৃ মন্দিরে” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সনদ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ‘২৬) বিকেলে ট্রাস্টের পক্ষে সনদ প্রদান করছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ডুমুরিয়া উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক নীলোৎপল মন্ডল নিলয়। সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি চিরঞ্জিব ঢালী।
উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য সুচন্দা মন্ডল, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের প্রকাশনা সম্পাদক মোঃ সেলিম মোড়ল, রংপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মোঃ রাব্বি ফকির, বাবু, শ্যামলসহ ভক্তবৃন্দ। 
সভায় বক্তারা খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলি আজগর লবী এমপি এবং হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের খুলনা বিভাগীয় ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্তে’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!