বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার (০৯ সেপ্টেম্বর ‘২৬) বিকালে “বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি” এ শ্লোগান কে সামনে রেখে ১লা সেপ্টম্বর হতে ৩০ শে সেপ্টম্বর ২০২৬ সাংগঠনিক মাস পালনের অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখায় সাংগঠনিক মাসে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত।

উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন, প্রোগ্রাম এক্রিকিউটিভ মোঃ মফিজুল ইসলাম সহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ।

কর্মী সমাবেশ অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ, দীর্ঘদিন নারীদের অধিকার নিয়ে কাজ করছে। মানবমুক্তি তথা নারীমুক্তির এই নিরবিচ্ছিন্ন আন্দোলনের ঐতিহ্য বহন করে চলেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এই সংগঠনের জন্ম আবহমান বাংলার অসাম্প্রদায়িক সংস্কৃতি আর আন্দোলন সংগ্রামের ঐতিহ্যের ধারাবাহিকতায়। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দার থেকে শুরু করে বাংলাদেশের নারী আন্দোনের পথিকৃত কবি সুফিয়া কামালসহ সাহসী, সচেতন, সংগ্রামী নারীদের সক্রিয় ভুমিকায় গড়ে ওঠা নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবদানকারী সকল মহান নারী ও পুরুষের কর্মপ্রয়াস, তাঁদের প্রজ্জ্বলিত আলো সংগঠনের কাছে প্রেরণার উৎস এবং সংগ্রামের পথের দিশারী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!