শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

কালিগঞ্জের কাশিবাটী মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, মৃত-১ আহত-৩

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৬৫০ বার পড়া হয়েছে

মসজিদ কমিটির দু’ গ্রুপের সংঘর্ষ এক জনের মৃত্যু ও তিনজন আহত হয়েছে। শুক্রবার দুপুর দু’টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের দক্ষিণ কাশিবাটী জামে মসজিদের সামনে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর দক্ষিণ কাশিবাটী জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান এর দুই গ্রুপের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘট। এ সময় পাইকাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম (৬৫) পড়ে যেয়ে মারা যান। এছাড়াও শাহাজান আলী (৫৫), রুস্তম আলী (৫০) ও আবু সাইদ নামের ৩জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে মৃতের ছেলে ও ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, মারপিটের সময় তার বাবা মাটিতে পড়ে যেয়ে হৃদরোগে মারা গেছেন।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, দেবহাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার ইয়াছিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও যেহেতু মারপিটের সময় একটি মৃত্যুর ঘটনা ঘটেছে সে কারণে পরিবারের পক্ষ থেকে কোন মামলা না করার কথা বলা হলেও শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!