বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

বর্ণাঢ্য আয়োজনে তালায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ‘২৬) বিকেলে পাটকেলঘাটায় আয়োজিত এ কর্মসূচিতে তালা উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাটকেলঘাটা বাজারে হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে রাখেন হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ, সদস্য সচিব আবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমূখ।

এ ছাড়া কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল, জাসাস, জিয়া পরিষদসহ বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!