শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

বঙ্গবন্ধু’র সমাধিতে ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ’৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব আব্দুল মজিদ, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল ফাত্তাহ সজু , ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট প্রধান হেমায়েত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পর বিকালে স্থানীয় প্রেসক্লাবে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ফরিদ আহমেদ, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

পরে শাবান মাহমুদ গোপালগঞ্জ প্রেসক্লাবে ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) -এর কার্যালয়ে ব্যবহারের জন্য দুটো ল্যাপটপ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে বিতরণ করেন।

এর আগে, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ পৌঁছালে সেখানে তাকে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) -এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ফুল দিয়ে অভিনন্দন জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!